সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

একটি দল দেশে ইসলাম প্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে: টুকু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 31

নিজস্ব প্রতিবেদক। জনতারকণ্ঠ.কম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। তারা ধর্ম ভীরু। সেই সুযোগ কাজে লাগিয়ে এখন একটা দল বের হয়েছে। ওই দলের মহিলারা ভোর বেলা ফজরের নামাজ পড়ে বোরকা পরে শুধু চোঁখ বের করে আমাদের মা-বোনদের কাছে যাচ্ছে। তারা দেশে ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে। কেন? আমরা কি ধর্ম থেকে খারিজ হয়ে গেছি যে, ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা লাগবে।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নব গঠিত কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি না করে সবাই ঐক্যবন্ধ থেকে ছায়া শক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, একটি ছায়া শক্তি সৎ মানুষের শাসন কায়েমের কথা বলে সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় মেতে উঠেছে। ৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর থেকে বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানিয়েছেন  এই প্রচারণা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। তাই বিএনপির নেতাকর্মীদের উচিত সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া।

সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

একটি দল দেশে ইসলাম প্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে: টুকু

আপডেট টাইম : ০৮:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫