সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, সব ধর্মের মানুষ মিলে একাত্তরে স্বপ্ন দেখা সেই সোনার বাংলাদেশ গড়তে চাই। এবার আমরা দুর্নীতিমুক্ত ও বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুরের সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪-এর আন্দোলনে মুসলমানরা যেমন জীবন দিয়েছেন, তেমনি হিন্দুরাও জীবন দিয়েছেন। ‘সংখ্যালঘু’ শব্দ দিয়ে আপনাদের ব্যারিকেডে রাখতে চাই না। মসজিদ যেমন পাহারা দিতে হয় না, মন্দিরও পাহারা দিতে হবে না। ওপেন থাকবে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ দ্বারা হত্যার শিকার বিশ্বজিৎকেও এ সময় স্মরণ করেন তিনি।

জামায়াতের কোনো এমপি-মন্ত্রীর কখনও কোনো দুর্নীতি ছিল না উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, কেউ যদি ৩/৪ কোটি টাকা খরচ করে, তাহলে সে নির্বাচিত হয়ে এলাকার কোনো উন্নয়ন করবে না। আপনার ভোট যদি কিনেই নেয়, তাহলে কেন উন্নয়ন করবে। ছাগলের চেয়েও কম দামে ভোট বিক্রি হয়ে যায়।

বিদেশে অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা সরকার যেভাবে আমাদের ভোট দেওয়ার সুযোগ দেয়নি, তেমনি অনেকের ভোট কিনেও নিয়েছে। এমনভাবে যদি ভোট হয় তাহলে আবার বেগমপাড়া হবে কানাডায়। এবার হবে দুবাই, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে।

মাসুদ সাঈদী আরও বলেন, যারা দাঁড়িপাল্লার বিজয় আনতে চান, তাদের বসে থাকতে নিষেধ করছি। পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজনকে ভোট দিতে উৎসাহ দিন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

আপডেট টাইম : ০৬:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫