সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

এবার সমালোচনা বিরুদ্ধে মুখ খুললেন দীঘি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 40

শিশুশিল্পী থেকে নায়িকা। তার পথচলায় যেমন প্রশংসা ছিল, তেমনি ছিল আবার সমালোচনার কাঁটাও। কিন্তু আজকের প্রার্থনা ফারদিন দীঘি সেই সব ঝড়-ঝাপটা পেরিয়ে আরও দৃঢ়, আরও আত্মবিশ্বাসী। এখন আর তিনি বিতর্কে নয়, মনোযোগ দিয়েছেন শুধু নিজের অভিনয় আর ভালো কাজের স্বপ্নে।

এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’। যেখানে বেশ সাড়া ফেলেছিলেন তিনি সিয়ামের বিপরীতে অভিনয় করে। আর এরপরই শোনা যায় তার বেশ কয়েকটি নতুন কাজের কথা।

সম্প্রতি শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং, যেখানে সহশিল্পী হিসেবে আছেন বাপ্পারাজ। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে শুটিং, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। পরে মধ্যপ্রাচ্যের একটি দেশে সিনেমার কিছু অংশ ধারণ করা হবে। এমন সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দীঘি। সেখানে জানান, নায়িকা হওয়ার পর নানা সমালোচনার মুখে পড়েছেন, কিন্তু সেগুলোই আমাকে শক্ত রেখেছে।

তার কথায়, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।’

জানা যায়, আসন্ন সিনেমাটি পরিচালনা করছেন বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং চলচ্চিত্রটি প্রযোজনা করছেন শাহরিন আক্তার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

এবার সমালোচনা বিরুদ্ধে মুখ খুললেন দীঘি

আপডেট টাইম : ০৭:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫