সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

এশিয়ার বাজারে কমতে শুরু করেছে চালের মূল্য

ছবি : সংগৃহীত

এশিয়ায় চালের বাজারে চাহিদা কমতে শুরু করেছে। বিপরীতে নতুন মৌসুমের সরবরাহ বেড়েছে। এতে থাইল্যান্ডে চালের দাম ১৮ বছরের সর্বনিম্নে নেমেছে।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ সময় দাম কম থাকার কারণে দেশটির কৃষকরা ধান আবাদ কমাতে পারেন। বৃহস্পতিবার থাইল্যান্ডে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৩৩৫ ডলার, যা আগের সপ্তাহের ৩৩৮ ডলারের তুলনায় কম। ভারত অনেক কম দামে চাল সরবরাহ করায় বিদেশি ক্রেতারা এখন সামান্য পরিমাণে থাই চালই কিনছেন। বর্ষা মৌসুমের শেষের নতুন সরবরাহও দাম কমার একটি কারণ।

ভারতের বাজারেও নতুন ফসলের সরবরাহ বেড়েছে। গত সপ্তাহে দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৪৪-৩৫০ ডলার, আতপ চালের দাম ৩৫০-৩৬০ ডলারে স্থিতিশীল। ভিয়েতনামে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৪১৫-৪৩০ ডলারে থাকলেও বিক্রি কম হয়েছে। চলতি বছর ভিয়েতনাম থেকে চাল রফতানি ৮৮ লাখ টনে পৌঁছতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরবরাহ বৃদ্ধির সঙ্গে কম চাহিদার কারণে এশিয়ায় চালের দাম আরও কমার প্রবণতা থাকতে পারে।

“সূত্র : বিজনেস রেকর্ডার”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

এশিয়ার বাজারে কমতে শুরু করেছে চালের মূল্য

আপডেট টাইম : ১০:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫