সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় বিসিবি

ছবি: সংগৃহীত

২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছে দুই দেশের বোর্ডই। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রস্তাব দেওয়া হয়। তবে সিরিজটির সময়সূচি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি যে তথ্য দিয়েছিলেন, তা সঠিক নয় বলে স্পষ্ট করেছে বিসিবি। শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের নাকভি বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা শুক্রবার ক্রিকবাজকে বলেন, আমরা এশিয়া কাপের আগে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি এবং দুটি দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।

তবে সিরিজটি এখনো চূড়ান্তভাবে ঘোষণা করার মতো পর্যায়ে আসেনি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। প্রস্তাবটি এখনো বিবেচনাধীন রয়েছে এবং দুই বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি।

ওই কর্মকর্তা আরও বলেন, যেহেতু প্রস্তাবটি আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং দুটি দেশই এটি বিবেচনা করছে, তাই এখনই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছি না। সিরিজটিতে অংশ নেবে কি না, সে বিষয়ে তারা পরে আমাদের সিদ্ধান্ত জানাবে।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বাংলাদেশ সবশেষ এই টুর্নামেন্ট আয়োজন করেছিল ২০১৬ সালে। টি-টোয়েন্টি সংস্করণের সেই আসরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকেরা।

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অধীনে ২০২৭ এশিয়া কাপই হতে যাচ্ছে প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ।

এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় বিসিবি

আপডেট টাইম : ১১:১৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬