সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

ওএমএস ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক। ছবি: সংগৃহীত

খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচি (ওএমএস) এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নীতিমালা প্রণয়ন হলে ডিলার নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর কার্যাবলি সম্পর্কে কমিটিকে জানানো হয়। এতে খাদ্য মন্ত্রণালয়ের জনবলঘাটতির বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন পদে বর্তমানে ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ রয়েছে। এ বিষয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে আরও বলা হয়, অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে।

মন্ত্রণালয় জানায়, এ ক্ষেত্রে কৃষিজমির পরিমাণ সংরক্ষণ এবং অকৃষি কাজে কৃষিজমির অননুমোদিত ব্যবহার রোধে কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যে ভেজাল নিয়েও বৈঠকে আলোচনা হয়। কমিটির সদস্য খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেন, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বর্তমান সরকার অত্যন্ত সচেতন। এ লক্ষ্যে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি এবং বিদ্যমান আইন ও বিধিবিধানের সীমাবদ্ধতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, ‘খাদ্য মানুষের মৌলিক অধিকার। জনগণের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’

সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু। অন্য সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, আবুল কালাম, আবু তালেব মন্ডল, আবদুল করিম ও শামছুন্নাহার বেগম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

ওএমএস ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

আপডেট টাইম : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬