সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 60
আব্দুন নূর তুষার

এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, এখন সেখানে ধু-ধু মাঠ। পাথরখেকোদের ছোবলে বিপন্ন সিলেটের ভোলাগঞ্জ ‘সাদা পাথর’। দিন-রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু-পাথর লুটপাট করলেও তা ঠেকাতে পারেনি সরকার। লুটপাট ঠেকাতে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কড়া সমালোচনা।

ক্রিকেটার থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সরকারের দেশ চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুন নূর তুষার।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তুষার লিখেছেন, কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ?

স্থানীয় সূত্র বলছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনিক দুর্বলতার সুযোগে পাথর লুটের ঘটনা শুরু হয়। গত দুই সপ্তাহ ধরে লুটেরাদের এমন তাণ্ডবে ভোলাগঞ্জ এলাকা কার্যত বিপর্যস্ত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ

আপডেট টাইম : ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫