সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কর্মকর্তার বাবার নামে রেলের জলাশয় বন্দোবস্তের অভিযোগ, তদন্ত শুরু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 126
বিশেষ প্রতিবেদক:
রেল আইন ভঙ্গ করে কর্মকর্তার বাবার নামে রেলের জলশায় বন্দোবস্ত দেওয়ার অভিযোগ তদন্ত শুরু করেছে পাকশী রেলওয়ে কতৃপক্ষ।
মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে পাকশী রেল অঞ্চলের সহকারী ভু-সম্পত্তি কর্মকর্তা মো. মামুন অর রশীদের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি লাহিড়ী মোহনপুর-দিলপাশার রেল স্টেশনের মাঝখানে উল্লাপাড়া উপজেলার পশ্চিম বংকিরাট মৌজার দিলপাশার রেলসেতুর নিচে বন্দোবস্ত দেওয়া জলাশয় পরিদর্শন করেন তদন্ত কমিটি।
এ সময় কমিটির অপর দুই সদস্য উল্লাপাড়া রেলস্টেশনের কর্মরত কানুনগো মো. শরিফুল ইসলাম এবং পাকশী হেড কোয়াটারের অফিস সহকারী মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন। এর আগে তুহিন নামে এক ব্যক্তি পাকশী রেলওয়ে কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭০ সাল থেকে উল্লাপাড়া উপজেলার পশ্চিম বংকিরাট মৌজার সীমান্তে দিলপাশার রেলসেতুর নিচে ১ দশমিক ৫২ শতাংশ জলাশয় রেল আইন অনুযায়ী খাজনা পরিশোধ করে লিজ নেন বংকিরাট গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা ও তার ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল লায়েক মির্জা। তাদের জমির পাশে ওই জলাশয় হওয়ায় ৫৫ বছর ধরে বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছিলেন।
তাদের অবর্তমানে লায়েক মির্জার ছেলে মির্জা কে. ই তুহিন ওই জলাশয়টির ভোগ দখলে রয়েছেন। কিন্তু  চলতি বছরে খাজনা পরিশোধ করতে গিয়ে তুহিন দেখতে পান তাদের ভোগ- দখলী জলাশয়টি মগদ ২৮ জুলাই কোন রকম নোটিশ ছাড়াই অবৈধ উপায়ে জনৈক আলী আকবর নামের এক ব্যক্তিকে নতুন করে বন্দোবস্ত দিয়েছে। আলী আকবর  বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) রাজশাহীতে কর্মরত সংস্থাপন কর্মকর্তা এস. এম রাশেদ ইবনে আকবরের বাবা।
অভিযোগকারী  আরও বলেন, এই সুচতুর, দুর্নীতিবাজ প্রকৌশলী এস. এম রাশেদ ইবনে আকবর তার ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ অন্যায় ভাবে স্বজনপ্রীতি করে তার পিতা আলী আকবর (বাসা ১০/৫, মোল্লাপাড়া রোড, খালিশপুর, খুলনার নামে অবৈধভাবে খাস আদায় করেছেন। এটা রেলওয়ে আইনের নিয়ম ও বিধিবর্হিভুত। মির্জা কে. ই তুহিন ব্যবস্থা চেয়ে বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক এবং পাকশী মহাব্যবস্থাপক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে এই তদন্ত কমিটি গঠন করেন কতৃপক্ষ।
মুক্তিযোদ্ধা পরিবারের দাবি অবৈধ ইজারা বাতিল পুর্বক পুনরায় প্রকৃত ইজারদাদের নিকট হস্তান্তর করে শান্তি স্থাপন করার অনুরোধ জানান তারা।  তদন্ত কমিটির প্রধান পাকশী সহকারী ভু- সম্পত্তি কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ গণমাধ্যম কর্মীদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি আরও অধিক তদন্ত সাপেক্ষে রির্পোট প্রদান করা হবে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের মহা- পরিচালক মোঃ আফজাল হোসেন মুঠোফোনে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কর্মকর্তার বাবার নামে রেলের জলাশয় বন্দোবস্তের অভিযোগ, তদন্ত শুরু

আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫