সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
সারাদেশে শীর্ষে সিরাজগঞ্জ

কামারখন্দে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ

সারাদেশের মধ্যে সরিষা আবাদে শীর্ষে রয়েছে সিরাজগঞ্জ জেলা। এখন জেলাজুড়ে সরিষা কর্তন, মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ছবিটি জেলার কামারখন্দ উপজেলার কামারখন্দ গ্রামের ফসলের মাঠ থেকে তোলা

তেলবীজ সরিষা চাষে সারাদেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ। জেলার একটি উপজেলা কামারখন্দেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে সরিষার। বাম্পার ফলন হওয়ায় বেড়েছে উৎপাদন। সরিষার তেলের স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রবি/২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ করা হয়েছে ৩ হাজার ৬০৫ হেক্টর জমিতে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১০৫ হেক্টর জমিতে অতিরিক্ত সরিষার আবাদ করা হচ্ছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৫ মেট্রিক টন। ইতিমধ্যে ১ হাজার ৪২০ হেক্টর জমির সরিষা কর্তন করা হয়েছে। প্রতি হেক্টরে ১.৬৫ মেট্রিক টন হারে সরিষার উৎপাদন হচ্ছে। এতে আবাদের ৪০ ভাগ সরিষা কর্তন করা হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৩৫০ মেট্রিক টন সরিষার উৎপাদন হয়েছে।

এবছর মোট সরিষার আবাদি জমি থেকে প্রায় ৬ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করছে কৃষি অফিস। বর্তমান বাজারে সরিষার জাত ভেদে গড়ে প্রায় ৩ হাজার টাকা মণে বিক্রি হচ্ছে। এতে প্রায় ৪৫ কোটির টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা দেখতে কৃষি কর্মকর্তারা। কৃষকরা জানান, আগে আমরা এক ফসল কিংবা দুই ফসল আবাদ করেছি। কিন্তু এখন রোপা আমন ও বোরো ধান আবাদের মধ্যবর্তী সময়ে সরিষার আবাদ করে বাড়তি মুনাফা অর্জন করছি। এতে আমরা এখন সারা বছর জমিতে দুুই বার ধান ও একবার সরিষার আবাদ করছি। উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, বিভিন্ন উন্নত জাতের সরিষার প্রণোদনা সহ বিভিন্ন প্রকল্পের আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। যার ফলে লক্ষ্যমাত্রার চেয়ে এবছর ১০৫ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। স্থানীয় বাজারে তেলের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে সরিষা সরবরাহ করতে পারবে কৃষকরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সারাদেশে শীর্ষে সিরাজগঞ্জ

কামারখন্দে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ

আপডেট টাইম : ১২:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬