সিরাজগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলবে না, জিরো টলারেন্স নীতি: উপাচার্য Logo হিলিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo কাঁচি দিয়ে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা Logo ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি Logo দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, ঝুঁকিতে গুলশান-বনানী Logo সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা Logo শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বান্দরবনে পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

কুমিল্লায় জলাশয়ে মিলল নিখোঁজ কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ

নিহত আদনান আলতাফ। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুদিন পর জলাশয় থেকে আদনান আলতাফ নামে এক কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নেভম্বর) সকালে উপজেলার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আদনান আলতাফ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বাসিন্দা।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তার মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে স্থানীয়দের মাধ্যমে শুনতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলবে না, জিরো টলারেন্স নীতি: উপাচার্য

কুমিল্লায় জলাশয়ে মিলল নিখোঁজ কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ

আপডেট টাইম : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬