সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কৃষি জমিতে পুকুর খনন, লাখ টাকা জরিমানা গুণলেন ঠিকাদার

সিরাজগঞ্জের তাড়াশে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে গোলাম মোস্তফা নামের এক ঠিকাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধ না করলে ১৫ দিনের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঝুরঝুরি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুরঝুরি গ্রামের মাঠে স্থানীয় বাসিন্দা ফজলার রহমানের জমি লিজ নিয়ে ঠিকাদার গোলাম মোস্তফা পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছিলেন।
 বিষয়টি এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।অভিযোগের ভিত্তিতে ইউএনও নুসরাত জাহান ঘটনাস্থলে গিয়ে পুকুর খনন বন্ধ করে দেন এবং গোলাম মোস্তফাকে আটক করেন। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন,“কৃষিজমি নষ্ট করে পুকুর খননের প্রবণতা কোনোভাবেই বরদাসত করা হবে না। এতে জলাবদ্ধতা, ফসলহানি ও জনদুর্ভোগ বাড়ে। অবৈধভাবে পুকুর খননের তথ্য পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কৃষি জমিতে পুকুর খনন, লাখ টাকা জরিমানা গুণলেন ঠিকাদার

আপডেট টাইম : ১০:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫