সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প Logo শ্রমিকদের অবরোধের চেষ্টায় গাজীপুরে ১০ কারখানা বন্ধ Logo শান্তিরক্ষা কার্যক্রমে সেন্ট্রাল আফ্রিকায় পুলিশের ৮ আইপিও Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

কে হচ্ছেন জেমস বন্ডের নতুন নায়িকা

নতুন বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। তবে এবার আলোচনার কেন্দ্রে সিনেমার নায়িকা। কে হতে যাচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? এ নিয়ে হলিউডে চলছে নানা গুঞ্জন।

গত ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিওস নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করে। এরপর থেকেই তার বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয় আলোচনা। সম্ভাব্য অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার নাম।

এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অভিনেত্রী জেন্ডায়া। এর আগে রবার্ট প্যাটিনসনের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা থাকায় তাকে নিয়ে দর্শকদের আগ্রহও বেশি। তবে শুধু জেন্ডায়া নন, সম্ভাব্য বন্ড গার্ল হিসেবে আলোচনায় রয়েছেন সিডনি সুইনি, জোডি কোমার, আনিয়া টেলর-জয়, ফ্লোরেন্স পিউ ও জেমা চ্যান।

এমনকি প্যাটিনসনের ব্যক্তিগত জীবনের সঙ্গী অভিনেত্রী ও সংগীতশিল্পী সুকি ওয়াটারহাউসের নামও ঘুরেফিরে আসছে আলোচনায়। যদিও এসব নামের কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি নির্মাতা প্রতিষ্ঠান।

কেমন হবে নতুন বন্ড গার্ল?

শুধু কে অভিনয় করবেন, তা নিয়েই নয়, নতুন সিনেমায় ‘বন্ড গার্ল’ চরিত্রের উপস্থাপন কেমন হবে, তা নিয়েও চলছে আলোচনা। চলচ্চিত্র সমালোচকদের মতে, আগের সিনেমাগুলোর মতো নারী চরিত্রকে কেবল জেমস বন্ডের প্রেমিকা কিংবা সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখানোর দিন শেষ।

নতুন প্রজন্মের দর্শকদের কথা বিবেচনায় রেখে নারী চরিত্রে থাকতে পারে স্বতন্ত্র পরিচয়, নিজস্ব লক্ষ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি হতে পারেন দক্ষ গোয়েন্দা, বন্ডের বিশ্বস্ত সহযোগী কিংবা বুদ্ধি ও কৌশলে তাকে টেক্কা দিতে সক্ষম শক্তিশালী প্রতিপক্ষ। নতুন বন্ড গার্ল শুধু নায়িকার ভূমিকায় সীমাবদ্ধ না থেকে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারেন।।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প

কে হচ্ছেন জেমস বন্ডের নতুন নায়িকা

আপডেট টাইম : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬