সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

খালেদা জিয়ার জন্মদিনে শাহজাদপুরে খান মজলিস পরিবারের দোয়া মাহফিল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 54

জনতার কন্ঠ প্রতিবেদক:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান জিয়াউদ্দিন এহিয়া খান মজলিস (বাবুল) নির্দেশনায় সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কামরুদ্দিন এহিয়া খান মজলিস (সরোয়ার) এর বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক আরিফ উদ্দিন আরিফ, আবু বকর সিদ্দিক (সুইডেন বকর), শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. রমজান আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম মাহমুদ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক কে এম হারুনুর রশিদ হারুন, জাহাঙ্গীর হোসেন, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক তোফাজ্জেল হোসেন বিপুল প্রমূখ।

এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খান মজলিস পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার সাদাত খান মজলিস রেয়াজ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন তিনি। তার সুস্থতার জন্য সবার দোয়া অত্যন্ত প্রয়োজন।

শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত শাহ মাখদুম জামে মসজিদের খাদের হাজী আলহাজ্ব হুজুর। এতে শাহজাদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং এলাকাবাসী অংশ নেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

খালেদা জিয়ার জন্মদিনে শাহজাদপুরে খান মজলিস পরিবারের দোয়া মাহফিল

আপডেট টাইম : ১২:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫