জামালপুরের ইসলামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সোহরাব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদা, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিজা সুলতানা বিন্তী এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক স্বপন সরকার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজা মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জু মণ্ডল, সাবেক কমিশনার আজিজ সরকার, ওয়াজেদ সরকার, বিলকিছ বেগমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















