বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ ও সংলগ্ন মাঠে জেলা বিএনপির উদ্যোগে বিশেষ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দেশব্যাপী সব মসজিদে মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে সিরাজগঞ্জেও এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীরাসহ হাজারও মুসল্লীরা অংশগ্রহণ করেন।
দোয়ার আগে ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে ফাতেহা শরীফ ও দরুন শরীফ পাঠ করা হয়। পরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















