সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গজারিয়ায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১

মুন্সীগঞ্জের গজারিয়ার হোগলাকান্দি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শর্টগান ও একটি রামদা উদ্ধার করেছে র‍্যাব-১১।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমনসহ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং আলোচিত বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে কাজ করে আসছে এলিট ফোর্সটি। এসব ধারাবাহিক অভিযানে জনগণের আস্থা অর্জনেও তারা সফল হয়েছে।
র‍্যাব-১১ জানায়, গত ২৬ নভেম্বর গজারিয়ার চৌদ্দকাউনিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় জয় সরকার (২৫) নামের এক যুবক নিহত হন। ঘটনাটির পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসেবে ২৭ নভেম্বর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি শর্টগান ও রামদাটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব-১১।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গজারিয়ায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১

আপডেট টাইম : ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫