মুন্সীগঞ্জেরে গজারিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গজারিয়া উপজেলার একটি অভিজাত রেষ্টুরেন্টে আলোচনা সভা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আমিরুল ইসলাম খান।
আরও উপস্থিত ছিলেন, সংস্থার গজারিয়া উপজেলার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামসুল ইসলাম, সাধারন সম্পাদক সার্জেন্ট আলমগীর হোসেন, বালুয়াকান্দী ইউনিয়ন কমিটির সভাপতি সার্জেন্ট শহিদ হোসেন, টেংগারচর ইউনিয়ন কমিটির সভাপতি সার্জেন্ট আঃ মতিন, সেনাসদস্য নাছিম মেম্বার, গজারিয়া উপজেলার আটটি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মন্ডলি উপস্থিত ছিলেন। দেশের প্রতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান, কল্যাণমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















