সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়ার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত: কবীর ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ও রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৫টায় বিএনপি মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগে এক কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তার নিজ বাসভবনে আয়োজিত এই মাহফিলে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ ও অগ্রগতির ইতিহাস তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বৈরশাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে তিনি যে অকুতোভয় নেতৃত্ব দিয়েছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

দোয়া মাহফিল শেষে আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি ছিলেন এ দেশের আপামর মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের অবিচ্ছেদ্য অংশ। তার এই ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না।

মাহফিলে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় নেতাকর্মীরা এ সময় বেগম জিয়ার আদর্শকে ধারণ করে তার ‘অসমাপ্ত সংগ্রাম’ সফল করার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে বর্তমানে সারাদেশে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়ার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত: কবীর ভূঁইয়া

আপডেট টাইম : ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬