সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গভীর রাতে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও: ঠিকাদারের জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের ভয়ে গভীর রাতে কৃষি জমিতে পুকুর খনন করেও পার পেলেন না ঠিকাদার মোশারফ হোসেন।

রাতেই উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করে ঠিকাদারের কাছে মুচলেকা নেওয়ার পাশাপাশি ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই দণ্ড দেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদের ভুল বুঝিয়ে তাদের ফসলী জমি নিয়ে রাতের অন্ধকারে পুকুর খনন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঠিকাদারের তিন সহযোগীকে আটক করে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। এ সময় ‎ঠিকাদার মোশারফ হোসেন ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করলে মুচলেকা দিয়ে তিন সহযোগীকে ছাড়িয়ে নেন।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, ‎“কোনো অবস্থাতেই অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। এতে একদিকে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতার কারণে ফসলহানি ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই যেখানে অবৈধ পুকুর খনন পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গভীর রাতে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও: ঠিকাদারের জরিমানা

আপডেট টাইম : ০২:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫