সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গাজায় নতুন করে ড্রোন হামলা, অভিযোগ অস্বীকার আইডিএফের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 40

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ফিলিস্তিনের গাজায় নতুন করে ড্রোন হামলা হয়েছে। এতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ এমন দাবি করলেও তা অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন গাজার এলাকায় যাওয়ার ব্যাপারে বারবার সতর্ক করেছে আইডিএফ। এরই মধ্যে দক্ষিণ গাজায় ড্রোন হামলার খবর আসে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আজ দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় কোনো বিমান হামলা চালানোর বিষয়ে তারা অবগত নয়।

খান ইউনিসের নাসের হাসপাতাল এর আগে জানিয়েছে, আজ সকালে গাজা শহরের দক্ষিণ অংশে কথিত ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহগুলোতে ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল থেকে ফেরত দেওয়া মরদেহগুলোর মধ্যে গলাচেপে হত্যা, গুলি করে হত্যাসহ ট্যাংকচাপায় মৃত্যুর স্পষ্ট প্রমাণ মিলেছে।

হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসরায়েল গাজায় প্রায় ৪৫ জনের অজ্ঞাত মরদেহ ফেরত দেয়।

গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে পৌঁছানো এসব মরদেহের মধ্যে কিছু সম্প্রতি নিহত। আবার কিছু পচনধরা বা আংশিক অবস্থায় এসেছে।

একাধিক মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখা গেছে। এসবের মধ্যে রয়েছে, গলা টিপে ধরার দাগ, হাড় ভাঙা, অঙ্গহানি ও বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ। কিছু মরদেহের হাত-পা বাঁধা ছিল, চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কিছু মরদেহের হাত বা পা ছিল না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গাজায় নতুন করে ড্রোন হামলা, অভিযোগ অস্বীকার আইডিএফের

আপডেট টাইম : ০৫:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫