প্রচন্ড শীত আর ঘন কুয়াশার মাঝে জনজীবন অনেকটাই বিপর্যস্ত। অসহায় দুস্থ্য মানুষগুলি শীত নিবারণে জীবন যুদ্ধে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মাঝে আজ রবিবার (০৪ জানুয়ারি ) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্যরা।
এসনয় উপজেলার বিভিন্ন এলাকার বিশটি মাদ্রাসার সহস্রাধিক ছাত্রদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি ফখরুল হোসাইন বলেন বিতরণকৃত কম্বল যাতে যারা প্রকৃত ভাবে প্রাপ্য তারা যেন পায়। সঠিকভাবে যেন বন্টন করা হয়। আমরা আশা করব এটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ হয়। তবেই সমাজের অসহায় মানুষ গুলো উপকৃত হবে।

গাজীপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















