সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের চারজন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গভীর রাতে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরের ভেতরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। গুরুতর দগ্ধ অবস্থায় চারজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও মো. রনি (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর এলাকার ওই বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। রাত দেড়টার দিকে হঠাৎ আগুন ধরে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা চারজন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার চারজনের দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধদের প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, রনি শরীরের ৭০ শতাংশ, রোজিনা ৬০ শতাংশ এবং শরিফ ও রিয়াজ প্রত্যেকে শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের চারজন

আপডেট টাইম : ০১:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬