সিরাজগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ডিজেল পাচারের অভিযোগে বরখাস্ত দুই কর্মী

বন্দরের সংরক্ষিত এলাকা থেকে ৪ হাজার ২৫৬ লিটার ডিজেল পাচারের অভিযোগে বন্দরের দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীদের একজন সঞ্জয় কুমার দে। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। অপরজন বন্দরের ভাণ্ডাররক্ষক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী মীর্জা রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দরের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।তদন্ত কমিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি এ ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করবে।

চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সংরক্ষিত এলাকা থেকে বিপুল পরিমাণ ডিজেল পাচারের অভিযোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত চিত্র ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সূত্র: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বক্তব্য

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ডিজেল পাচারের অভিযোগে বরখাস্ত দুই কর্মী

আপডেট টাইম : ০৭:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬