সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চলচ্চিত্র বিদায় নিচ্ছেন অনন্ত জলিল-বর্ষা!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 337

বিনোদন ডেস্ক: 

বাংলা চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা তারকা দম্পত্তি।  তারা ধীরে ধীরে সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন। শনিবার রাতে একটি টকশোতে নায়ক প্রযোজক অনন্ত জলিল এই ঘোষণা দেন। এর আগে বর্ষা বলেছিলেন, হাতের কয়েকটি সিনেমা শেষ করেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন।

শনিবার রাতে টকশোতে  জলিল বলেন, ‘আমাদের দুই ছেলে। বড় ছেলে এরই মধ্যে কোরআনের হাফেজ হয়েছে, ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করেছে। একজনের বয়স ১০, আরেকজনের সাড়ে ৭। বর্ষা যখন প্রথম অন্তঃসত্ত্বা হয়, তখন থেকেই আমাদের নিয়ত ছিল সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করব, ইনশাআল্লাহ মদিনায় পড়াশোনা করাব। সে জায়গা থেকে আমাদের জন্য সিনেমা করা ঠিক হবে না।’

তিনি আরও জানান, সন্তানদের শিক্ষা ও বেড়ে ওঠা ইসলামিক ধ্যানধারণার মধ্যে হচ্ছে। তাই বাবা-মায়ের চলচ্চিত্রে সক্রিয় থাকা তাদের জন্য ইতিবাচক হবে না।

২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। প্রায় প্রতিটি ছবিতেই তার নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তিনি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনাতেও কাজ করেছেন।

বর্তমানে অনন্ত-বর্ষা অভিনীত ‘দ্য স্পাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ নির্মাণাধীন রয়েছে, যেখানে বলিউডের নামি অভিনেতারাও যুক্ত আছেন। তবে এ দম্পতির ভাষায়, হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করার পরই তারা স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন।

অনন্ত জলিল বলেন, ‘আমাদের কয়েকটা কাজ প্রায় শেষের দিকে। সেগুলো শেষ করেই হয়তো বিরতি নেব। করোনার ধাক্কা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসায় বেশি মনোযোগ দিতে হচ্ছে। নইলে কর্মসংস্থানের জায়গাটা ধ্বংস হয়ে যাবে।’

এই জুটিকে সবশেষ দেখা গেছে পরিচালক মোহাম্মদ ইকবালের ‘কিল হিম’ সিনেমায়। এরপর বড় পর্দায় আর দেখা যায়নি তাদের।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

চলচ্চিত্র বিদায় নিচ্ছেন অনন্ত জলিল-বর্ষা!

আপডেট টাইম : ০২:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫