সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল Logo টেন্ডার ছাড়াই ভবন নির্মাণ শুরু চেয়ারম্যানের, বন্ধ করলেন ইউএনও Logo ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’, বিএনপি নেতাকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল সভাপতির Logo নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু Logo ডেঙ্গুতে নতুন করে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন Logo থাপ্পড়কাণ্ডে শাহজালাল রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ Logo জাজিরায় মৃত্যুর দুই মাস পরের দলিলে জমি দাবি, বিরোধে দুই পক্ষ Logo ৭ নভেম্বর ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে Logo সৌদি আরবে হামলা:পিছিয়েই গেল এশিয়ান কাপ Logo জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজনের অভিযোগ

চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা

নাটোরের সিংড়ায় চলনবিলে অভিযান চালিয়ে তিন পাখি শিকারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় শিকারিদের কাছ থেকে উদ্ধার করা ৫০টি বক প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত ১০টি কিল্লা ঘর ধ্বংস করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সমন্বয়ে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। উপজেলার আগমুরশন, বামিহাল, কাকিয়ান ও পূর্বভেংড়ী বিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০টি বকসহ তিন শিকারিকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পূর্বভেংড়ী গ্রামের আব্দুর রশিদ (৫৫), মকছেদ আলী (৫০) ও আবু হানিফ (৪০)।

অভিযানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, প্রভাষক নাহমাদুল হকসহ পরিবেশকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশকর্মীরা জানান, পোষা বক ব্যবহার করে কিল্লা ঘর তৈরি ও ফাঁদ পেতে বক শিকার করা হচ্ছিল। অভিযানের সময় পাখি শিকারে ব্যবহৃত এসব ফাঁদ ও কিল্লা ঘর ভেঙে ধ্বংস করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, শীতের আগমনকে কেন্দ্র করে বিশাল চলনবিলে বিভিন্ন প্রজাতির দেশি ও অতিথি পাখির সমাগম ঘটে। এ সুযোগে অসাধু চক্র পাখি শিকারে তৎপর হয়ে ওঠে।

তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় ২০১২ সাল থেকে তাদের সংগঠন নিয়মিতভাবে দুর্গম বিল এলাকায় সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করে আসছে। বন্যপ্রাণী ও পাখি রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল

চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা

আপডেট টাইম : ০৭:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬