সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

চার ফান্টা ও এক বোতল পানির দাম ৪ হাজার টাকা!

প্রতীকী। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে পাঁচ তারকা হোটেল রেনেসাঁ ঢাকা গুলশানে চারটি কোমল পানীয় ও এক বোতল মিনারেল ওয়াটারের বিল নিয়ে প্রশ্ন উঠেছে। একটি বিলের কপি অনুযায়ী, চারটি ফান্টা ও এক বোতল পানির মূল দাম ৩ হাজার ১৩০ টাকা ৪৪ পয়সা। এর সঙ্গে সেবা মাশুল ও মূল্য সংযোজন কর যোগ হয়ে মোট বিল দাঁড়িয়েছে ৪ হাজার ৫০ টাকা।

গত ১ নভেম্বর ওই বিলের কপিতে দেখা যায়, চারটি ফান্টার দাম ধরা হয়েছে ৩ হাজার ২৯ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ প্রতিটি ফান্টার দাম পড়েছে প্রায় ৭৫৭ টাকা ৪৯ পয়সা। আর এক বোতল লোকাল মিনারেল ওয়াটারের মূল্য দেখানো হয়েছে ১০০ টাকা ৪৮ পয়সা।

চারটি ফান্টা ও পানির মূল্যের সঙ্গে ১২ দশমিক ৫ শতাংশ হারে সেবা মাশুল হিসেবে নেওয়া হয়েছে ৩৯১ টাকা ৩১ পয়সা। এরপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর যোগ হয়েছে ৫২৮ টাকা ২৬ পয়সা। সব মিলিয়ে গ্রাহককে পরিশোধ করতে হয়েছে ৪ হাজার ৫০ টাকা ১ পয়সা।

বিলের কপিতে হোটেলটির ঠিকানা হিসেবে গুলশান-১, ঢাকা উল্লেখ করা হয়েছে। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলটি প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান।

এদিকে বিলটি নিয়ে ক্ষোভ জানিয়েছেন (সংশ্লিষ্ট গ্রাহক) একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তার অভিযোগ, সাধারণ একটি কোমল পানীয়ের জন্য এত বেশি দাম নেওয়া অস্বাভাবিক। তিনি বলেন, হোটেলটিকে সাধারণ মানের খাবারের জায়গা মনে করেই সেখানে গিয়েছিলেন। কিন্তু বিল হাতে পাওয়ার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছেন।

গ্রাহকের ভাষ্য, চারটি ফান্টা ও এক বোতল পানির জন্য মূল বিলই ৩ হাজার ১৩০ টাকার বেশি। এর ওপর সেবা মাশুল ও মূল্য সংযোজন কর যুক্ত হওয়ায় মোট পরিশোধ করতে হয়েছে ৪ হাজার ৫০ টাকা।

তবে পাঁচ তারকা হোটেলে খাবার ও পানীয়ের দাম সাধারণ বাজারদরের তুলনায় বেশি হতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের নির্ধারিত মূল্য, হোটেলের মূল্যতালিকা এবং বিলের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে পণ্যের দাম কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং এর সঙ্গে সেবা মাশুল ও মূল্য সংযোজন কর আরোপের প্রক্রিয়া যথাযথ কি না, তা নিয়ে প্রশ্নের সুযোগ রয়েছে।

গ্রাহকের হাতে থাকা বিলের কপিতে উল্লিখিত তথ্য অনুযায়ী, চারটি কোমল পানীয়র মূল্যই মোট মূল বিলের বড় অংশ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিলটির ছবি ছড়িয়ে পড়লে হোটেলের খাবার ও পানীয়র মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে রেনেসাঁ ঢাকা হোটেলের ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ রিসিভ করেননি।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চার ফান্টা ও এক বোতল পানির দাম ৪ হাজার টাকা!

আপডেট টাইম : ০৮:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬