সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চাল আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দিলেন ট্যাগ অফিসার রাজ্জাক

কামারখন্দের ঝাঐল ইউনিয়নে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সংগৃহীত ছবি।

ভিডাব্লিউবি এর চাল কালো বাজারে পাচারের সময় আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদ সংযোগ সড়কের পাশে থাকা একটি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় যুবক জানান, ভিডাব্লিউবি এর চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণের পর বেপারি শান্তা এবং রাজ্জাক সুবিধাভোগীদের কাছ থেকে চাল কিনে কালো বাজারে পাচার করছিলো। এসময় ট্যাগ অফিসার টের পেয়ে চাল বোঝাই ভ্যানের পিছু নেয়। ভ্যানটি একটি মন্দিরের কাছে পৌঁছালে চালের বেপারি নজরুল এবং শান্তার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়ে ৮/১০ বস্তা চাল বোঝাই ভ্যানটি ছেড়ে দেয়।

বিষয়টি অস্বীকার করে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক দাবি করেন, চাল আটকের ঘটনা শুনে এগিয়ে গিয়ে তাদের ধরার চেষ্টা করেও ধরতে পারিনি । কেউ যাতে পরিষদ এরিয়ার ভিতরে চাল ক্রয় করতে না পারে সেটি আমি শক্তভাবে দেখছি। আর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো শতভাগ মিথ্যা।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন জানান, এ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

One thought on “চাল আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দিলেন ট্যাগ অফিসার রাজ্জাক

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চাল আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দিলেন ট্যাগ অফিসার রাজ্জাক

আপডেট টাইম : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫