বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চীন বিএনপির নেতাদের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১২ অক্টোবর) তিনি গুয়াংঝুর সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। এ সময় চীন বিএনপির নেতারা তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালী ও শেখ মাহবুবুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, চীন বিএনপির নেতৃবৃন্দের সম্মানে গুয়াংঝুর রাঁধুনি রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতাদের আপ্যায়ন করা হয় এবং তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসার তৌফিক দান করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

চীন প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 

























