নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর শহরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন—মো. ইমাম হোসেন সাদ্দাম (৩৬), পৌরসভার করিমপুর এলাকার বাসিন্দা এবং মো. মানিক (৩৭), সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকায় চৌমুহনী-কলেজ রোডে ফাহাদ ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 



















