সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংক ভবনের প্রধান ফটকের কিছু অংশ পুড়ে গেছে এবং দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে একদল নেতাকর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। মিছিলে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারও ছিল।
মিছিলটি নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পৌঁছালে হামলাকারীরা ভবনের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসের বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। এতে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলকারীরা সড়কে প্রায় ১০ মিনিট অবস্থান করে পরে সেখান থেকে চলে যান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিসটি অবস্থিত। মিছিল থেকে অফিসের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এ সময় দুটি জানালার থাই গ্লাসও ভাঙচুর করা হয়। ঘটনায় কেউ হতাহত হননি।
জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট টাইম : ০৬:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬