সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 48

মো. আমানুল্লাহ আমান জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

ডিলার নিয়োগ ও বিপণন নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন স্থগিত এবং বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জয়পুরহাটের বিসিআইসি সার ডিলাররা।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সভাপতি বেলাল হোসেন মণ্ডল, সুকুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম কমল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী, প্রচার সম্পাদক রুহুল আমিন ডালিম, বিসিআইসি সার ডিলার বজলুর রশিদ মন্টু, ইসমাইল হোসেন টুকু ও আব্দুল হাসিব।

বক্তারা বলেন, “কৃষি মন্ত্রণালয় কর্তৃক ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রণীত সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করতে হবে এবং ২০০৯ সালের পরীক্ষিত নীতিমালা বহাল রাখতে হবে।”

তারা আরও দাবি জানান, বাস্তবতার নিরিখে সার ডিলারদের কমিশন বৃদ্ধি ও বিপণন কাঠামো আধুনিকায়নের পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরীর নিকট স্মারকলিপি জমা দেন বিএফএ নেতৃবৃন্দ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০৬:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫