আগামী স্থানীয় সরকার নির্বাচনে নীলফামারীর জলঢাকা উপজেলার ৩ নম্বর বালাগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মো. আনোয়ার হোসেনের।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। নির্বাচিত হলে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার হোসেন তাঁর নির্বাচনী পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
তিনি বলেন, নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়নে কাজ করার পাশাপাশি এলাকায় মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। এ ছাড়া রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন।
আনোয়ার হোসেন আরও জানান, তিনি বিভিন্ন সভা-সমাবেশ ও গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আনোয়ার হোসেন একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা।

কামরুজ্জামান (কামরুল), নীলফামারী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















