সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়
কর্মকর্তাগণ উদাসীন

জলঢাকা পল্লী বিদ্যুৎ অফিসে জাতীয় পতাকা অবমাননা

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসে জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে।  অফিসের ২য় তলার উপরে বিল্ডিংয়ের একটি পিলারের রডের সাথে যেনতেনভাবে বেঁধে রাখা হয়েছে জাতীয় পতাকা।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩’০০টার সময় অফিসের সামনে গিয়ে দেখা যায় এই চিত্র। এ বিষয়ে অফিসের একজন কর্মচারীকে জিজ্ঞেস করা হলে সে বলে যে- আমরা তো এভাবেই পতাকা বাঁধি, এতে কোনো সমস্যা নাই। বিষয়টি সম্পর্কে জানার জন্য ডিজিএম মেহেদী মাসুদ রানা সাহেবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান যে, তিনি অফিসের কাজে বাইরে আছেন। তিনি এ বিষয়ে এজিএম তাপস চন্দ্র পাল এর সাথে কথা বলার পরামর্শ দেন। এজিএম সাহেবকে অনেকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নাই।
অফিসে আগত সেবাগ্রহণকারী যোগেশ চন্দ্র রায় বলেন, আমি যতবার এসেছি ততবারই এখানে জাতীয় পতাকা এভাবেই বিল্ডিংয়ের পিলারে বেঁধে রাখা দেখেছি। বিষয়টি খুবই দু:খ জনক বলে তিনি জানান। আরেকজন গ্রাহক আব্দুল মাজেদ বলেন, জাতীয় পতাকা পিলারে জড়ো করে বেঁধে রাখা বেআইনি।  পল্লী বিদ্যুৎ অফিসের মতো গুরুত্বপূর্ন জায়গায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি এ বিষয়ে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

কর্মকর্তাগণ উদাসীন

জলঢাকা পল্লী বিদ্যুৎ অফিসে জাতীয় পতাকা অবমাননা

আপডেট টাইম : ০৮:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫