সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জাতিসংঘের বার্তা বাংলাদেশে গুম ও নির্যাতনের বিচার নিয়ে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 37

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

বাংলাদেশে গুম ও নির্যাতনের ঘটনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ গঠনকে ‘জবাবদিহির পথে বড় পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল থেকে অভিযোগগুলো উঠে এসেছে। এসব মামলায় সাবেক ও কয়েকজন বর্তমান সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক মহাপরিচালক এবং র্যাবের সাবেক কর্মকর্তা আছেন।

এরপর শনিবার বাংলাদেশ সেনাবাহিনী জানায়, তারা এক ডজনের বেশি অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আটক করেছে। এ প্রসঙ্গে জাতিসংঘ প্রধান বলেন, এ কর্মকর্তাদের স্বাধীন ও যোগ্য বেসামরিক আদালতে দ্রুত হাজির করা জরুরি, যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার স্বচ্ছ হয়।

ভলকার তুর্ক আরও বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সুষ্ঠু বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। বিশেষ করে এই সংবেদনশীল মামলাগুলোতে ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো গুমকে একটি আইনত স্বীকৃত অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

তুর্ক আরও বলেন, আগের সরকারের আমল থেকে ঝুলে থাকা বহু মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তি জরুরি। সেই সঙ্গে, যাদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছে—বিশেষ করে গুম থেকে ফিরে আসা ব্যক্তি, সাংবাদিক, এবং সাবেক সরকারের সমর্থক হিসেবে চিহ্নিত ব্যক্তিদের—তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি বলেন, অনেকেই এখনো কঠোর সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অযৌক্তিক মামলার মুখে রয়েছেন।

এছাড়া, জাতিসংঘ প্রধান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অপরাধ যত গুরুতরই হোক না কেন, যেন কোনও মামলাতেই মৃত্যুদণ্ডের পথ বেছে না নেওয়া হয়।

শেষে তুর্ক বলেন,শুধু বিচারের মাধ্যমে নয়, সত্য উদঘাটন, ক্ষতিপূরণ, নিরাময় ও ন্যায়বিচারভিত্তিক একটি প্রক্রিয়া শুরু করাই বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার পথ। এতে অতীতের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে। আমি অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আইন অনুসারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

সূত্র:কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জাতিসংঘের বার্তা বাংলাদেশে গুম ও নির্যাতনের বিচার নিয়ে

আপডেট টাইম : ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫