সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জাতীয় নির্বাচনের সময় আরও স্পষ্ট করলেন প্রেস সচিব

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 38

জনতার কণ্ঠ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই সিদ্ধান্ত অনড় আছে কিনা জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘স্ট্রংলি বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কেউ এটাকে থামাতে পারবে না।’

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানান শফিকুল আলম।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘আহত নুরের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘নুর ও তার দলের অন্যান্য আহত সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার এই ঘটনার সম্পূর্ণ বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে।’

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জাতীয় নির্বাচনের সময় আরও স্পষ্ট করলেন প্রেস সচিব

আপডেট টাইম : ০৪:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫