সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

জামায়াত নেতার বাড়ি ডাকাতি ও পৃথক চুরির ঘটনায় গ্রেপ্তার ১০

সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলের বুকে অস্ত্র ফেটিয়ে ডাকাতির আলোচিত ঘটনায় ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার হলেও বাকি মালামাল উদ্ধার হয়নি।

অপরদিকে একটি অটোরিকশা চুরির ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৫ জানুয়ারি রাত ৯ টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে ২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. জাকারিয়া সরকারের বাড়িতে পুলিশ পরিচয়ে ৭/৮ জন ডাকাত ঢোকে। পরে নিজেদের সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে জাকারিয়ার ছেলে জামিল সরকারের বুকে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, অলংকার ও ৬টি মোবাইল লুট করে নিয়ে চলে যায়। এ ঘটনায় জামিল সরকার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদঘাটনে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গঠিত  টিম আধুনিক প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের সনাক্ত করে।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে  দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের মো. আলিম (ছদ্মনাম) (১৭) ও একই গ্রামের রহিজ উদ্দিন মন্ডলের ছেলে মো. মিলন হোসেন (২০)।  গ্রেপ্তার আলীম ও মিলন ডাকাতদলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন ডাকাতির প্রস্তুতিকালে বগুড়ার শেরপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সেখানে আটক রয়েছে। এ নিয়ে এ মামলায় ৫ জন গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, ২৮ জানুয়ারি বিকেলে সদর উপজেলার শিয়ালকোল এলজিইডি অফিসের সামনে থেকেএকদল ছিনতাইকারী  যাত্রীবেশে উঠে কৌশলে অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অটোরিকশার মালিক আরিফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় আধুনিক প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) নাটোর জেলার সিংড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চুরি যাওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার আশগ্রাম উত্তরপাড়ার ‍মৃত হাসেব আলী ওরফে সাহেব আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৫), নাটোর জেলার সিংড়া থানার মহেষমাড়ি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. শাকিব (২৬), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর আলী ওরফে নুর মোহাম্মদ (৪৫) মৃত চান মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৫০) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে  মো. ইসলাম (৪৫)।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

জামায়াত নেতার বাড়ি ডাকাতি ও পৃথক চুরির ঘটনায় গ্রেপ্তার ১০

আপডেট টাইম : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬