সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইমামতি করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন খালিদ মুসাব্বির!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 117
মো. হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় বাসের ধাক্কায় খালিদ মুসাব্বির (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি স্থানীয় এক মসজিদে জুমার নামাজে ইমামতি করার জন্য যাচ্ছিলেন।
৩ অক্টোবর (শুক্রবার )  দুপুর আনুমানিক ১২টার দিকে নাচোল-আমনুরা আঞ্চলিক সড়কের হামেদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ মুসাব্বির (২৮) নাচোল থানার মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসাব্বির তাঁর মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে হাটবাকইল এলাকার একটি মসজিদে ইমামতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ​তিনি হামেদপুর পাকা রাস্তার উপর পৌঁছলে নাচোলগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান খালিদ মুসাব্বির।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জনতার কণ্ঠকে বলেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ইমামতি করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন খালিদ মুসাব্বির!

আপডেট টাইম : ০৬:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫