সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জে শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 52
বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জে  “জুলাই ২৪”গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে মালশাপাড়া ও কান্দাপাড়া কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের স্মরণ করা হয়। আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত  এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মূলত রাজনৈতিক সংকট ও একতরফা নির্বাচনের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে শহীদ হওয়া নেতাকর্মীদের স্মরণেই এই ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। সিরাজগঞ্জ ছিল সে সময়কার আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র। এই আন্দোলনের উত্তাপে জেলার বিভিন্ন স্থানে অন্তত ৩১জন শহীদ হন।
এদিন মালশাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন এবং কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত করা হয়। এছাড়াও স্মরণ করা হয় আব্দুর রশিদ, আব্দুল আলীম ও সিরাজগঞ্জসহ দেশের অন্যান্য শহীদদের। উপস্থিত নেতৃবৃন্দ কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, নির্বাহী কমিটির সদস্য আসলাম উদ্দিন ও মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস শফিউল আলম ডলার, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাইবুল হাসান, পৌর জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, ছাত্র সমন্বয়ক জুবায়ের সরদার সেজান, ইয়াসিন সরদার ইশান, অভি আহমেদ ও শাহারিয়া ইসলাম একক প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সিনিয়র সহ-সভাপতি মোকাদ্দেস আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে এদেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায়। সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, আমরা সেই শহীদদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ। তৃণমূল পর্যায়ের প্রতিটি কর্মী আজও তাঁদের রক্তঋণ মাথায় নিয়ে রাজপথে অবিচল রয়েছে। বক্তারা শহীদ ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার কর্তৃক সকল বিরোধী দলের ওপর দমন-পীড়ন, গণগ্রেপ্তার, ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশে গণ-আন্দোলন গড়ে তোলে। সেই সময় জুলাই- আগস্টে  সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রাণঘাতী সংঘর্ষ ঘটে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই সময়ের আন্দোলনই দেশে পরবর্তীকালে রাজনীতির মোড় ঘুরিয়ে দেয় এবং ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায় ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জে শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

আপডেট টাইম : ১০:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫