সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় রাজপথে নামার হুঁশিয়ারি

সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও ‘জুলাই সনদ’ কার্যকরের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।

সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন ও গণভোটের গণরায় কার্যকরের দাবি জানানো হয়। এ ছাড়া জুলাই বিপ্লবের চেতনা নস্যাৎ করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়।

শনিবার (০২ মে) বিকেল সাড়ে ৪টায় শহরের ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা রুস্তম আলী তাওহিদ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নিউ মার্কেট হয়ে তুফান কোম্পানির মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান হয়েছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে মানুষের আত্মত্যাগ একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশা তৈরি করেছে। যদি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করা হয়, তবে জনগণ তা মেনে নেবে না। জুলাই বিপ্লবের চেতনা নস্যাৎ করলে ফের রাজপথে নামা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ নানা ধরনের নিপীড়নের মধ্যে ছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একটি নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এখন সেই প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করা হলে আবারও আন্দোলন গড়ে উঠতে পারে।

জেলা সহকারী সেক্রেটারি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, জেলা অফিস সম্পাদক আবু তালেব, সাতক্ষীরা শহর আমির মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি খোরশেদ আলম, শহর নায়েবে আমির ফখরুল হাসান লাভলু, সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, দেবহাটা উপজেলা আমির মাওলানা ওলিউল্লাহ এবং সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান।

সমাবেশ শেষে অনুষ্ঠিত গণমিছিলে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে স্লোগান দেওয়া হয়। বক্তারা বলেন, সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে কোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেট কার্যক্রম মেনে নেওয়া হবে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় রাজপথে নামার হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৭:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬