সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নতুন দায়িত্বে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান Logo সাইবার নিরাপত্তায় নতুন শক্তিশালী সংস্থা গড়ছে দক্ষিণ কোরিয়া Logo রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর বঙ্গভবনে গমন Logo চতুর্থ দিনেও থামেনি শ্রমিক বিক্ষোভ, উত্তাল সাভার-আশুলিয়া Logo বিয়ে নিয়ে জটিলতার পরদিন গাছে মিলল কলেজছাত্রীর মরদেহ Logo আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন বৈঠকের উদ্যোগ যুক্তরাষ্ট্রের Logo কর্মক্ষম মানুষের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারছে না বাংলাদেশ Logo গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: প্রধানমন্ত্রী Logo শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছায় কারিনার বিশেষ বার্তা Logo এভারেস্টে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক

ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল তেল বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নকল কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান।

জানা যায়, শৈলকুপা চৌরাস্তা মোড়ের ‘হোসেন আলী ট্রেডার্স’ নামের একটি দোকানে নামসর্বস্ব ও নকল কোম্পানির মেয়াদোত্তীর্ণ, ভেজাল সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ঘটনার সত্যতা মেলায় এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার অপরাধে ওই দোকানের স্বত্বাধিকারী মাসুম বিল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত ভেজাল তেল ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

‎অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘জনস্বাস্থ্যে ঝুঁকি এড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান

ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল তেল বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৮:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬