সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

ঠাকুরগাঁওয়ে অবৈধ মাটি কাটা, ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী এলাকায় পুকুর সংস্কারের আড়ালে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ৩ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫ ঘটিকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়ী এলাকার  রতন (৪৮) নামে এক পুকুর মালিক পুকুর সংস্কারের কথা বলে পুকুর থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করছেন। অভিযোগ রয়েছে, উত্তোলিত এসব মাটি স্থানীয় মাটি ব্যবসায়ী রফিক বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। প্রতিদিন ট্রাক ও ট্রাক্টরযোগে মাটি পরিবহন করা হচ্ছে, যার ফলে এলাকার কাঁচা ও পাকা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছেন সংশ্লিষ্টরা। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি চলাচলের রাস্তা ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তদের লোকজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের যথাযথ তদারকি ও আইনি পদক্ষেপের অভাবে অবৈধ মাটি কাটা ও বিক্রির মতো কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

ঠাকুরগাঁওয়ে অবৈধ মাটি কাটা, ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

আপডেট টাইম : ০৮:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬