সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

ডাকসু-জাকসুতে জালিয়াতি হয়েছে: রিজভী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 37

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও জাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছেন। জাকসুর ব্যালটপেপার একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানোর বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও দাবি করেন, বিভিন্ন এলাকায় নির্যাতনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। একইসঙ্গে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে ‘গভীর নীলনকশা’ বাস্তবায়নের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, দেশে যেভাবে একটি বিশেষ শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র এবং ধর্মপ্রিয় জনগণের জন্য হুমকিস্বরূপ। সরকারের একটি বড় অংশই জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও তিনি অভিযোগ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

ডাকসু-জাকসুতে জালিয়াতি হয়েছে: রিজভী

আপডেট টাইম : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫