সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির নতুন সভাপতি রিয়াজ, সম্পাদক দীপক

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দীন ও সম্পাদক দীপক দেব। ছবি : সংগৃহীত

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) অন্তর্বর্তী কমিটির সভাপতি পদে একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন এবং সহসভাপতি পদে দ্য নিউজের ফজলুল হক শাওনকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া আরডিজেএডির সাধারণ সম্পাদক দীপক দেবসহ নির্বাহী কমিটির অন্যসব পদে যারা দায়িত্ব পালন করে আসছিলেন তারা অন্তর্বর্তী কমিটিতে স্বপদেই বহাল রয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার পান্থপথের একটি রেস্তোরাঁয় আয়োজিত একটি সভায় সভাপতি হিসেবে রিয়াজ উদ্দীন ও সহসভাপতি হিসেবে ফজলুল হক শাওনকে নির্বাচন করা হয়। আরডিজেএডির সাধারণ সম্পাদক দীপক দেবের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল। এ সময় নির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষভাবে উল্লেখ্য, আরডিজেএডির নির্বাচিত সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুজনিত কারণে এবং সহসভাপতি তৈমুর ফারুক তুষার দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় সংগঠনের গুরুত্বপূর্ণ এই দুটি পদে নতুন নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আরডিজেএডির অন্তর্বর্তী কমিটি আগামী চার মাসের মধ্যে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করে একটি নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে।

এ অন্তর্বর্তী কমিটির অন্যরা হলেন যুগ্ম সম্পাদক খবরের কাগজের জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ভিউজ বাংলাদেশের বার্তা প্রধান মারিয়া সালাম, সাংগঠনিক সম্পাদক কালবেলার রেজাউল করিম শামীম, দপ্তর সম্পাদক সফিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর টিভির মনোরমা আকতার, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক দৈনিক করতোয়ার রিপোর্টার ইসহাক আসিফ, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক জাহিদুর রহমান। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন খায়রুজ্জামান কামাল, সাজ্জাদ আলম খান তপু, মাহমুদন্নবী চঞ্চল ও সালমা আফরোজ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির নতুন সভাপতি রিয়াজ, সম্পাদক দীপক

আপডেট টাইম : ০৯:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫