সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তাড়াশের বারুহাঁসের ভাদাই নাম খ্যাত ঐতিহ্যবাহী বউ মেলা আজ

সিরাজগঞ্জের তাড়াশের বারুহাঁসের ভাদাই নাম খ্যাত প্রায় দেড়’শ বছর আগের ঐতিহ্যবাহী বউ মেলা আজ। যা শুরু হয় মূল মেলার পরের দিন। যে মেলায় মা, শাশুড়ী, জায়া, জননী মিলে কেনা কাটায় মেতে উঠেন। আবার এ বউ মেলায় শুধু বারুহাঁস গ্রাম নয় আশপাশের তাড়াশ, সিংড়া, গুরুদাসপুরের সীমান্ত ঘেষা গ্রাম গুলো থেকে নারী, কন্যা, কিশোরীসহ নানা বয়সের নারীরা ভীড় জমান। যা এলাকায় বউ-শাশুড়ির মিলন মেলায় পরিণত হয়।
স্থানীয়রা জানান, এ বছরও শুক্রবার পূর্ণিমার রাতে বসে ছিল বারুহাঁসের ভাদাই মেলা। আর মুল মেলা ছিল শুক্রবার সারা দিন। এরপর শ‌নিবার সকাল থেকে এলাকার শত শত নারী তাঁদেও জন্য উম্মুক্ত বউ মেলায় আসতে শুরু করেন। বিশেষ করে ঐতিহ্যবাহী বউ মেলায় দোকান গুলোতে নামী- দামী ব্যান্ডের কসমেটিক্স সামগ্রীর সাথে কম দামের পণ্যও ঠাসা ছিল।
এ ছাড়া ছাড়াও কাঠের তৈরি আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্র, মৃৎপাত্র, মিঠাই মিষ্টান্ন থেকে কোন কিছুই বাদ ছিলনা। নাগর দোলায় চাপা, জাদু প্রদর্শণ, পতুল নাচ দেখতে এবং মেলার রস গোল্লা খেতে এসেছেন সিংড়ার বিয়াস গ্রামের কিশোরী শীলা পারভীন। আবার বউ মেলায় অনেক বয়স্ক নারীদের বাঁশ, বেত, কাঠের তৈরী আসবাব, দা- বটির মত প্রয়োজনী লৌহ্যজাত গৃহস্থালী জিনিসপত্র কিনতে দেখা গেছে।
মেলার আয়োজক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জানান, মেলার পরের দিন আশে- পাশের এলাকার প্রায় ২০ থেকে ২৫ টি গ্রামের কিশোরী, স্কুল- কলেজে পড়া মেয়েরা ও বয়স্ক নারীরা মেলায় এসে সাচ্ছন্দে কেনাকাটা করেন। পাশাপাশি মেলায় পাওয়া যায় এমন হরেক রকম খাবারও। আর নারীদের নিরাপত্তার জন্য আয়োজক কমিটি নজরও রাখেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তাড়াশের বারুহাঁসের ভাদাই নাম খ্যাত ঐতিহ্যবাহী বউ মেলা আজ

আপডেট টাইম : ০৯:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬