সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

‎জালনোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে এক জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ–২০২৫” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
‎ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান। সমন্বয়কারী ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার যুগ্ম পরিচালক মোঃ হাসিবুর হাসান।
‎সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার বনিক।
‎কর্মশালায় জালনোট শনাক্তকরণ, জালনোটের ক্ষতিকর প্রভাব, লেনদেনে সতর্কতা এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জালনোট প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি।
‎কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, এবং সার্বিক সহযোগিতায় ছিল সোনালী ব্যাংক পিএলসি, তাড়াশ শাখা, সিরাজগঞ্জ,অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আপডেট টাইম : ০৬:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫