সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

তাড়াশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা যুবক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেন।
সুজন মাহমুদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ইফতারের কিছুক্ষণ পর অজ্ঞাতনামা এক যুবক রাস্তা পারাপারের চেষ্টা করলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা যুবক নিহত

আপডেট টাইম : ০২:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬