সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেছেন, তারেক রহমানের দিকে সবাই তাকিয়ে রয়েছে। ওনার যে ভাষা, ওনার যে কথা ওনার যে চাওয়া সেটি তার বক্তব্যের মধ্য দিয়েই আমরা লক্ষ্য করেছি। ৩১ দফায় রাষ্ট্র মেরামতের বিষয়গুলো লিপিবদ্ধ রয়েছে। তিনি শুধু বিএনপির নেতাই নন, দিনি সারা বাংলাদেশের নেতা।
দীর্ঘ ১৭ বছর পর তিনি নিজের দেশে চলে আসছেন। তাঁর আসার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষও উজ্জীবিত। বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। ২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেটা থেকে রক্ষা করতে পারেন, উপরে আল্লাহ আর নীচে তারেক রহমান।
তারেক রহমানের দেশে আসা নিয়ে মানুষেল মাঝে যে আমেজ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি আসলে দেশ ঘুরে যাবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে। দেশে স্থিতিশীল হবে।
দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্তি পেয়েছেন। কিন্তু ওনাকে শ্লো পয়জনিংয়ের মাধ্যমে অঙ্গ প্রতঙ্গ অকেজো করে দেওয়া হয়েছে। আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমন অবস্থায় আজকে দেশ তাকিয়ে রয়েছে তারেক রহমানের দিকে, উনি আসবেন দেশের নেতৃত্ব দেবেন। সন্তান হিসেবে মায়ের পাশে যেমন তাকে দরকার। এই ক্লান্তি লগ্নে দেশের মানুষের পাশেও তাকে দরকার।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















