সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তালিমের নামে নারীদের ডেকে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা

গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

জানা গেছে, গোলাম মসীহর নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার স্ত্রীর নেতৃত্বে কয়েকশ নারীকে তালিমের নামে ডেকে এনে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা চালানো হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রার্থী গোলাম মসীহকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গোলাম মসীহ নিজ বাড়িতে তার স্ত্রীর নেতৃত্বে এ আয়োজন করান। ধর্মীয় আবেগকে পুঁজি করে নারীদের ব্যবহার করে ভোটের মাঠে সুবিধা নেওয়ার এমন কৌশল রাজনীতির নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে গোলাম মসীহ বলেন, আমার বাড়িতে ইসলামী তালিম হচ্ছিল। কে বা কারা লিফলেট বিতরণ করেছে তা আমি জানি না। অন্য প্রার্থীরা প্রচারণা করলে দোষ নেই, আমি করলে দোষ কেন?

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, গোপনে নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণার তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই জরিমানা করা হয়েছে।

গোলাম মসীহ সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তালিমের নামে নারীদের ডেকে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা

আপডেট টাইম : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬