সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কর্মক্ষম মানুষের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারছে না বাংলাদেশ Logo গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: প্রধানমন্ত্রী Logo শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছায় কারিনার বিশেষ বার্তা Logo এভারেস্টে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক Logo মুক্তি পেয়েই জামায়াত আমিরের বাসায় আখতারুজ্জামান Logo খুলনায় নদীর চরে মিলল দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ Logo ঘুষ লেনদেনের সময় আটক লালবাগ সার্কেলের সার্ভেয়ার Logo শ্রমিক সেজে নাশকতার চেষ্টা, আ.লীগের ৩৩ জন গ্রেপ্তার Logo প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মেলেনি, পেয়েছেন মানুষের ভালোবাসা Logo বরগুনার উপকূলে বাড়ছে ভাঙন, ঝুঁকিতে ৭২ কিলোমিটার বাঁধ

তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই দফা ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিবা ও ইবারাকি প্রিফেকচারে কম্পন অনুভূত হলেও কোনো ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা কিয়োদো নিউজ ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ১৩ মিনিটে উত্তর-পূর্ব চিবা প্রিফেকচারে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল প্রাথমিকভাবে ৪ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

জাপানের সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে চিবা প্রিফেকচারের আসাহি শহরে কম্পনের তীব্রতা ছিল ৪। পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়।

এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল প্রায় ৬০ কিলোমিটার গভীরে। হিতাচিওমিয়া শহরে এর তীব্রতা ছিল ৩।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটিই সুনামি সৃষ্টি করেনি।

সাম্প্রতিক সময়ে জাপানে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এ ছাড়া গত ২৩ আগস্ট ওই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে টোকিওতে ৪০ জনের বেশি মানুষ আহত হন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মক্ষম মানুষের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারছে না বাংলাদেশ

তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই দফা ভূমিকম্প

আপডেট টাইম : ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬