সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা

চিতলমারী থানা। ছবি : সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. মুজাহিদ (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক বাইজিদকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুজাহিদের দোকানে জুস কেনাকে কেন্দ্র করে ক্রেতা বাইজিদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে বাইজিদ উত্তেজিত হয়ে ধারালো কাঁচি দিয়ে মুজাহিদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত ও জখম হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বাইজিদের বাড়িঘর ভাঙচুর করে এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় অভিযুক্ত বাইজিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬